পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন ভোটার তালিকা প্রকাশ - The News Lion

পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন ভোটার তালিকা প্রকাশ




দি নিউজ লায়ন ; শুক্রবার জেলাশাসকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক  রেশমি  কোমল পশ্চিম মেদিনীপুর জেলার সংশোধিত নতুন ভোটার তালিকা প্রকাশ করলেন।  পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন ভোটার বেড়েছে ৭৯ হাজার ৭০৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ৩৬ হাজার ৩২২ জন এবং মহিলা ভোটার বেড়েছে ৪৩ হাজার ৪৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার বেড়েছে ১০ জন। 


জেলা শাসক  রেশমি কোমল জানান পশ্চিম মেদিনীপুর জেলায় বর্তমানে মোট ভোটার ৩৮ লক্ষ ৩৫ হাজার ৪৩২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৯ লক্ষ ৪১ হাজার ১৭৫ জন এবং মহিলা ভোটার ১৮ লক্ষ ৯৩ হাজার ৬২৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৪৬ জন। 


বাড়তি ভোটারের বেশিরভাগই নতুন ভোটার। কিছু পরিযায়ী শ্রমিক আছেন। যাঁরা লকডাউনের সময় ফিরে এসে আর যান নি। তাঁরা তাদের নাম এখানে ভোটার তালিকায়  তুলেছেন  বলে জেলাশাসক সাংবাদিকদের জানান। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.